ইউসিবি ভিসা বিজনেস কার্ড চালু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গতকাল ব্যাংকের করপোরেট অফিসে ইউসিবি ভিসা বিজনেস কার্ড উদ্বোধন করে। দুই ধরনের ইউসিবি ভিসা বিজনেস কার্ড রয়েছে ইউসিবি ভিসা ডেবিট কার্ড এবং ইউসিবি ভিসা ক্রেডিট কার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের ডিরেক্টর ফিন্যান্স মিজ উজমা চৌধুরী, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদর, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত