ষষ্ঠ শ্রেণি : বাংলা প্রথম পত্র

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৬ এএম

প্রবন্ধ : আকাশ

প্রাবন্ধিক : আবদুল্লাহ আল-মুতী 

বহুনির্বাচনী 

১. বাতাসের প্রধান উপাদান কী?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বনডাই অক্সাইড ঘ. জলীয়বাষ্প

২. ‘তেরছা’ শব্দের অর্থ কী?

i. বাঁকা ii. আড় 

iii. হেলানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii            ঘ. i, ii ও iii

৩. ‘ফুঁড়ে’ শব্দের অর্থ কী?

ক. অবিকল খ. ভেদ করে

গ. বাঁকা ঘ. ইশারা

৪. আবদুল্লাহ আল-মুতী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. বগুড়া খ. সিরাজগঞ্জ

গ. জয়পুরহাট ঘ. পাবনা

৫. আবদুল্লাহ আল-মুতী কোথায় মৃত্যুবরণ করেন?

ক. লন্ডন খ. কলকাতা

গ. ঢাকা ঘ. করাচি

৬. কোনটি আবদুল্লাহ আল-মুতীর লেখা বই? 

i. জানা অজানার দেশে 

ii. সাগরের রহস্যপুরী 

iii. অগ্নি ও জলের কবিতা 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii            খ. ii ও iii
গ. i ও iii            ঘ. i, ii ও iii

৭. ‘আকাশ’ গল্পের পাঠ উদ্দেশ্য কী?

ক. সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারা

খ. বিজ্ঞানচেতনা জাগ্রত করা

গ. নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা

ঘ. গরিব ও দুঃখীদের সেবার প্রতি আগ্রহী করে তোলা

৮. ‘ভূ-পৃষ্ঠ’ শব্দের অর্থ কী?

ক. পৃথিবী খ. পৃথিবীর নিচের অংশ

গ. পৃথিবীর ওপরের অংশ ঘ. পৃথিবীর ভেতরের অংশ

উত্তর

১. খ, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত