পদ্মা ব্যাংক-আব্দুল মোনেম লিমিটেড সমঝোতা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ এএম

ব্যবসা সম্প্রসারণে আব্দুল মোনেম লিমিটেড ও পদ্মা ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ফরেন এক্সচেঞ্জ, ফান্ডেড-ননফান্ডেড লোন-সহ বিভিন্ন রকম সেবা রয়েছে।

গত মঙ্গলবার পদ্মা ব্যাংকের গুলশান করপোরেট হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান  চৌধুরী এবং আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনউদ্দিন মোনেম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত