উত্তরাঞ্চলে কুয়াশা থাকবে আরও কিছুদিন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৯ এএম

দেশের অন্য জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তর-পশ্চিমাঞ্চলে কমেনি শীতের প্রকোপ। এসব এলাকায় তীব্র শীতের পাশাপাশি এখন মাঝরাত থেকে দুপুর পর্যন্ত পড়ছে কুয়াশা। আগামী কয়েকদিন মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত