নারায়ণগঞ্জ সিটি

মেয়র আইভী কাউন্সিলরদের শপথ ৯ ফেব্রুয়ারি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলরদের শপথগ্রহণ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইসরাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। অনুলিপি পাঠানো হয়েছে আরও ১৭ দপ্তরে।

চিঠিতে বলা হয়েছে, গণবভবন এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় শপথগ্রহণ অনুষ্ঠানটি হবে। সেদিন তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নেবেন আইভী। এ ছাড়া ২৭ ওয়ার্ডের নবনির্বাচিত ২৭ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের ৯ নারী কাউন্সিলরকে শপথ পাঠ করানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত