সুদে টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি

নিপুণের বাবার টাকা পরিশোধ এমপি নূরের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তির জন্য নিপুণ বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস সুদের ওপর ৩০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা পরিশোধের জন্য প্রেমানন্দকে নগদ টাকা দিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের শহীদ আলী হোসেন সড়কে সাংসদের বাড়িতে প্রেমানন্দের হাতে ওই টাকা তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

প্রেমানন্দ বিশ্বাস বলেন, ‘ছেলেকে ভর্তির আগে ৩০ হাজার টাকা সুদের ওপর নেই। সেই টাকা ছেলের হাতে দিই। ওই টাকা দিয়ে খরচ শুরু করে সে। বিষয়টি জানতে পেরে আমাদের এমপি আসাদুজ্জামান নূর ঢাকা থেকে আমার সঙ্গে মোবাইলে কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, ‘আমাদের অভিভাবক প্রিয় নূর ভাই বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। যার অংশ হিসেবে নিপুণের বাবার হাতে নগদ টাকা তুলে দেওয়া হয় এমপি মহোদয়ের পক্ষ থেকে। এছাড়া নিপুণের পাশে থাকবেন নূর ভাই, এটিও জানানো হয়েছে প্রেমানন্দ বিশ্বাসকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত