ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কাজ করতে যাচ্ছেন নতুন সিনেমায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘বিট্রে’ ছবিতে দেখা যাবে তাকে। এই সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে রোশান ও বুবলীকে। গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন দুজন।
ডিপজল বলেন, ‘গতকালই ‘বিট্রে’ সিনেমায় সাইন করলাম। ইকবালের সিনেমা। গল্পটা শুনলাম। আমার কাছে ভালো লেগেছে। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে।’
ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এই সিনেমায় রোশান-শবনম বুবলী জুটি বেঁধে অভিনয় করছেন। এই সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে।
ইকবাল বলেন, ‘‘রিভেঞ্জ’ সিনেমার সম্পাদনার কাজ চলছে। সিনেমায় ডিপজল ভাই ছাড়াও মিশা সওদাগর থাকবেন।’
