চাকরি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : সহকারী টেকনিক্যাল অফিসার (আইপিই/জিসিই/এমএসই/এমইটি/ বিইসিএম/ইউআরপি এবং রসায়ন) ৭ জন। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী (ড্রাফটিং) ত ও ই, আর্কিটেকচার এবং যন্ত্রকৌশল ৩ জন। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। জুনিয়র ইনস্ট্রুুমেন্ট ইঞ্জিনিয়ারিং (ত ও ই, যন্ত্র/পুর/জিসিই) ৪ জন। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ল্যাব টেকনিশিয়ান ৯ জন। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। হার্ডওয়্যার/নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইটিসি) ১ জন। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ত ও ই, যন্ত্র/পুর) ৩ জন। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ল্যাব অ্যাটেনডেন্ট ৮ জন। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। অ্যাটেনডেন্ট ১ জন। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। কুক ১ জন। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। গার্ড ৮ জন। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। সহকারী কুক ২ জন। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই  (www.ruet.edu.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওয়েবসাইট :www.ruet.edu.bd

সূত্র : কালের কণ্ঠ, ২১ জানুয়ারি, পৃষ্ঠা ৯

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পদ ও যোগ্যতা : পরিসংখ্যান সহকারী ১০২ জন। পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। জুনিয়র পরিসংখ্যান সহকারী ৪১৬ জন। পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। নকশাবিদ ১ জন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ইনুমারেটর ৭ জন। পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম :১১০০০-২৬৫৯০ টাকা। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর।(http://bbs.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১০ ফেব্র“য়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই (www.bbs.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এফএ অ্যান্ড এমআইএস উইং, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ জানুয়ারি, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত