প্রকাশিত হলো সাগর নীল খানের ‘সমাজের জাল: ক্ষমতা। রাজনীতি’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ পিএম

প্রকাশিত হলো সাগর নীল খানের নতুন বই ‘সমাজের জাল: ক্ষমতা। রাজনীতি’। বইটি প্রকাশ করেছে অসবর্ণ, ঢাকা।

উড়কি-র পরিবেশনায় বইটি পাওয়া যাচ্ছে উজান, জনান্তিকসহ অন্যান্য বইয়ের দোকানে। অনলাইনে উজান ও রকমারি থেকেও কেনা যাবে বইটি। বিনিময় মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

অনেক তো রাজার কাহিনি হলো, রাষ্ট্র হলো, যুদ্ধ আর বিদ্রোহের গল্প পাওয়া গেল, উৎপাদন আর পুঁজির ইতিহাস দাঁড়াল। বিশাল সব ফিউচারিস্টিক আখ্যান, মুক্তির দিকে এগিয়ে যাওয়া যেন। সে জায়গা থেকে এই বই সমাজের আন্তর্জাল দেখার চেষ্টা হিসেবে উল্লেখ করেন লেখক সাগর নীল খান।

সমাজের জাল: ক্ষমতা। রাজনীতি  সম্পর্কে কবি সুহৃদ শহীদুল্লাহ লেখেন, ‘সাগর নীল খানের দেখার চোখ নন একাডেমিক। সামাজিক ও মানবিক সম্পর্কগুলোর তথাকথিত ভরকেন্দ্র, বন্ধন ও ফাঁক-ফোকরগুলো দেখতে পায় সংস্কারাচ্ছন্ন না হয়ে। সময় ও সমাজকে গভীরতরভাবে বুঝতে সাহায্য করবে লেখকের তৈরি টুলসগুলো’।

বইটির পাঠ-প্রতিক্রিয়ায় গল্পকার প্রমিথ রায়হান বলেন, ‘এই বইয়ের সবচেয়ে শক্তিশালী দিক হলো, প্রেক্ষিতকে অগ্রাধিকার দিয়ে বিবিধ আর্থ-সামাজিক বিষয়ের ওপরে প্রিসাইজ এবং পেনিট্রেটিভ আলাপ করা হয়েছে। বিশেষত রাজনীতি ও অর্থনীতিতে ক্রিয়াশীল বিবিধ ইনফরমাল প্রসিডিউরের ওপরে যে ডিটেইলড বিশ্লেষণ তা আমি অত্যন্ত সিগনিফিক্যান্ট বলে মনে করি’।  

সাগর নীল খানের আগের বই ‘সম্পর্কপাঠ: ব্যক্তি। সমাজ। রাজনীতি’ প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে, উলুখড় থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত