ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ এএম

ঢাকার গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) করপোরেট অফিসে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আরিফ কাদরী। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউসিবির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি (উপায়)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত