আইটি পেশাজীবীদের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি) নতুন কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহেদ উল মুনীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় শাহেদ উল মুনীর বিআইটিপিএফসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। এই সংস্থায় ৮ হাজারেরও বেশি সদস্য রয়েছে।
বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বিআইটিপিএফসি।
এছাড়াও নতুন নতুন টেকনোলজির সঙ্গে সবাই পরিচিত করাসহ বিভিন্ন ওয়েবিনার, সেমিনারের মাধ্যমে নলেজ শেয়ারিং করা, চাকরির সুযোগ তৈরি ও ইন্টার্নশিপ করাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
সাক্ষাৎকালে বিআইটিপিএফসি’র প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ, সাজ্জাদ হোসেন, রাজিব হাসান, মনোয়ার হোসেন, জুয়েল রানা, মিকাইল ভূইয়া, নাজমুস সাকিব, মুকিদুর রহমান তনয় উপস্থিত ছিলেন।
