ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কাউছার ১০০০টি বলপেন ৬০০০ টাকায় ক্রয় করে এর জন্য ২০০ টাকা যাতায়াত খরচ এবং অন্যান্য ব্যয় ১০০ টাকা প্রদান করেন।
১. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি বলপেনের ক্রয়মূল্য কত?
ক. ৬.০০ টাকা খ. ৬.১০ টাকা
গ. ৬.২০ টাকা ঘ. ৬.৩০ টাকা
২. উপর্যুক্ত আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির ফলে
র. ক্রয়মূল্য বাড়বে রর. বিক্রয়মূল্য বাড়বে
ররর. ভোক্তা প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩. অফিসে ব্যবহারের জন্য কাগজ, কালি, পিন ক্রয় করা হলে কোন হিসাবকে ডেবিট করতে হয়?
ক. মনিহারি হিসাবকে খ. অফিস সরঞ্জাম হিসাব
গ. উত্তোলন হিসাব ঘ. বিবিধ হিসাব
৪. বাট্টা পাওয়া গেল ৩০০ টাকা। এর সঠিক জাবেদা কোনটি?
ক. বাট্টা হিসাব ডেবিট ৩০০
নগদান হিসাব ক্রেডিট ৩০০
খ. দেনাদার হিসাব ক্রেডিট ৩০০
প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
গ. পাওনাদার হিসাব ডেবিট ৩০০
প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
ঘ. নগদান হিসাব ডেবিট ৩০০
বাট্টা হিসাব ক্রেডিট ৩০০
৫. ব্যবসায়ে ব্যবহারের জন্য টেবিল ও চেয়ার ক্রয় করলে কোন হিসাব ডেবিট হবে?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. ক্রয় ঘ. আসবাবপত্র
৬. কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
ক. জাবেদায় খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে ঘ. আর্থিক বিবরণীতে
৭. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ
র. নমুনামাফিক না হওয়া
রর. নিম্নমানের হওয়া
ররর. ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. দু-তরফা দাখিলা পদ্ধতিতে প্রথম ধাপ কোনটি?
ক. জাবেদা বই খ. খতিয়ান বই
গ. নগদান বই ঘ. রেওয়ামিল
৯. বাবুলকে চেক প্রদান করা হলো ৫০০ টাকা। এখানে কোন হিসাব ক্রেডিট হবে?
ক. বাবুল হিসাব খ. নগদান হিসাব
গ. ব্যাংক হিসাব ঘ. পাওনাদার হিসাব
১০. অফিসে ব্যবহারের জন্য পিন, কালি-কলম, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করা হবে?
ক. অফিস সাপ্লাইজ হিসাব খ. অফিস সরঞ্জাম হিসাব
গ. মনিহারি হিসাব ঘ. ক্রয় হিসাব
১১. বিক্রয়-ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
ক. চালান খ. ক্রেডিট নোট
গ. ডেবিট নোট ঘ. ভাউচার
১২. মালিকের ব্যক্তিগত অর্থ থেকে কারবারের কোনো খরচ প্রদান করলে
ক. মূলধন হিসাব ক্রেডিট হয়
খ. নগদান হিসাব ক্রেডিট হয়
গ. মালিক হিসাব ক্রেডিট হয়
ঘ. পাওনাদার হিসাব ক্রেডিট হয়
১৩. যেসব লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই লেনদেনগুলো লিপিবদ্ধ হয়
ক. নগদ প্রাপ্তি জাবেদায় খ. নগদ প্রদান জাবেদায়
গ. বিক্রয় জাবেদায় ঘ. ক্রয় জাবেদায়
১৪. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়
র. ক্রয় রর. পাওনাদার
ররর. বাট্টা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৫. ক্যাশবাক্স থেকে ২টি ৫০ টাকার নোট চুরি গেল। লেনদেনটির সঠিক জাবেদা কোনটি?
ক. বিবিধ ক্ষতি হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
খ. নগদান হিসাব ডেবিট
বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট
গ. চোর হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
ঘ. নগদান হিসাব ডেবিট
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট
১৬. যেসব লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বইয়ে লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?
ক. ক্রয় জাবেদায় খ. প্রকৃত জাবেদায়
গ. বিক্রয় জাবেদায় ঘ. নগদ প্রাপ্তি জাবেদায়
১৭. সমন্বয় জাবেদায় আমরা লিপিবদ্ধ করি
র. অলিখিত দফা রর. প্রারম্ভিক মূলধন
ররর. অসমন্বিত লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৮. যে জাবেদার মাধ্যমে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করার আগে আয় হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে বলে
ক. সমন্বয় জাবেদা খ. সংশোধনী জাবেদা
গ. স্থানান্তর জাবেদা ঘ. সমাপনী জাবেদা
১৯. সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা, স্থানান্তর দাখিলা কোনটির অন্তর্ভুক্ত?
ক. জাবেদার খ. প্রকৃত জাবেদার
গ. খতিয়ানের ঘ. কোনোটিই সঠিক নয়
২০. জাবেদাভুক্তিকালে প্রধান কাজ হলো
ক. লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী সাজানো
খ. লেনদেনের প্রতিটি দাখিলা প্রদান করা
গ. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা
ঘ. লেনদেনের কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া
২১. ‘স্বপনের কাছে মাল বিক্রয়’ লেনদেনটির সঠিক জাবেদা কোনটি?
ক. দেনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
খ. পাওনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
গ. নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
ঘ. বিক্রয়-ফেরত হিসাব ডেবিট
স্বপন হিসাব ক্রেডিট
উত্তর
১. ঘ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ, ২১. ক
