নান্দাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ এএম

নান্দাইল উপজেলা কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা চেয়ারম্যান নান্দাইল হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, ব্যাংকের নান্দাইল শাখা ব্যবস্থাপক আজিজা আক্তার ঝুমা প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত