আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ পিএম

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম দুজনই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এ দুজনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর তিনটি পদ শূন্য ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত