রাজশাহী বিশ্ববিদ্যালয়

নির্মাণাধীন ভবনে হিমেলের নামে সাইনবোর্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের নাম ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল অ্যাকাডেমিক ভবন’ নামকরণ করে সাইনবোর্ড টানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের ১৫-২০ জন শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। তবে এ ব্যাপারে অবগত নন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে অ্যাকাডেমিক ভবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে।

তারা আরও বলেন, বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

তবে বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, বিষয়টা এমন না যে উপাচার্য আশ্বাস দিলেন আর হয়ে গেল। হিমেলকে নিয়ে যে প্রকল্পের কাজ চলছে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদিত। আর সেই প্রকল্পের কোনো ভবনের নাম দেওয়ার জন্য অবশ্যই অনুমতি লাগবে। তবে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে বিশ^বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সামনে ট্রাকচাপায় নিহত হন হিমেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত