সপ্তম শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ পিএম

অষ্টম অধ্যায় : শব্দের কথা

বহুনির্বাচনী

১. কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে?

ক. বায়বীয় মাধ্যম             খ. তরল মাধ্যম

গ. কঠিন মাধ্যম                ঘ. ক ও গ

২. কোনটি ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না?

ক. গন্তব্য                        খ. মাধ্যম

গ. আধুনিক যন্ত্র                ঘ. ওপরের সবগুলো

৩. মিলি টিভিতে সিআইডি দেখছিল। তখন সে খেয়াল করল এক বিশেষ ধরনের শব্দযন্ত্র চালু করতেই কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কিন্তু ওই শব্দযন্ত্রের শব্দ কুকুরটি বাদে অন্য কেউ শুনতে পায়নি। সে এটি দেখে অবাক হয়ে গেল। উদ্দীপকের শব্দের পরিমাণ কেমন ছিল?

ক. ২০ হার্জের ওপরে                   

খ. ২০০০ হার্জের ওপরে

গ. ১৫০০০ হার্জের ওপরে 

ঘ. ২০০০০ হার্জের ওপরে

৪. উদ্দীপকের শব্দটি মানুষ শুনতে পারেনি কিন্তু কুকুরটি শুনতে পেরেছিল। কারণ

i. কুকুরের দৈবশক্তি আছে

ii. কুকুর শ্রুতি-উত্তর শব্দ শুনতে পারে

iii. শব্দটি মানুষের শ্রাব্যতার সীমার ওপরে ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                              ঘ. i, ii ও iii

উত্তর

১.গ, ২. খ, ৩. ঘ, ৪. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত