রাজধানীর উত্তরায় কয়েকটি সেক্টরে সড়কের পাশে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর সিটির অঞ্চল-৬ নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট তাপস শীল।
উত্তরা ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ার থেকে অভিযান পরিচালনাকারী তাপস শীল বলেন, ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টং দোকান সাদিয়া আফরিন বলেন, কোনো অবস্থাতেই ফুটপাতে অবৈধ স্থাপনা রাখা যাবে না। উত্তরার ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
