শিক্ষার্থীদের জন্য ক্রোমবুক রিপেয়ার প্রোগ্রাম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ পিএম

শিক্ষার্থীদের জন্য ক্রোমবুক রিপেয়ার প্রোগ্রাম চালু করতে যাচ্ছে গুগল। ক্রোমবুক সেলফ রিপেয়ার প্রোগ্রামের মাধ্যমে ক্রোমবুক নষ্ট হয়ে যাওয়া বা সেটির যেকোনো সাধারণ সংস্কার বিষয়ে পরিপূর্ণ ধারণা দেওয়া হবে শিক্ষার্থীদের। প্রথম পর্যায়ে কেবল যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি চালু করা হবে।

এ কর্মসূচির পাশাপাশি স্কুলের বাচ্চাদের জন্য ভিন্নধর্মী পরিচালনায় গুগল সহায়তা করবে। এরমধ্যে কোনো ক্রোমবুকে কী-বোর্ড ও ডিসপ্লের কোনো সমস্যা হয়েছে কি না এবং কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে কোথায় পাওয়া যাবে সে বিষয়েও বিস্তারিত জানানো হবে। পাশাপাশি এসব যন্ত্রাংশ নিরাপদ ও সঠিক পদ্ধতিতে অপসারণ ও পরিবর্তনের বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।

বর্তমানে এসার ও লেনোভোর নয়টি ক্রোমবুক রয়েছে। সেখানে এ ধরনের রিপেয়ার গাইড রয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এ কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে।

প্রকাশিত পিডিএফ ফাইলে গুগল ইন স্কুল ক্রোমবুক রিপেয়ার সার্ভিসের সাধারণ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রিপেয়ার কার্যক্রমে যেসব শিক্ষার্থী অংশ নেবে, তাদের জন্য আলাদা স্থান তৈরি করতে হবে। গ্রাহকরা তাদের হার্ডওয়্যার চেকআপের জন্য সেখানে আসতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত