সিঙ্গারের নতুন রেফ্রিজারেটর বাজারে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬ পিএম

দেশের বাজারে নতুন সিরিজের রেফ্রিজারেটর নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ। ইউরোপিয়ান ডিজাইন ও প্রযুক্তির এ রেফ্রিজারেটরগুলোয় রয়েছে ‘ফ্রেশ-ও-লজি’ ও ‘নিউট্রিলক’ ফিচার। এ ধরনের উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটরগুলো প্রথমবারের মতো বাজারে এনেছে সিঙ্গার। গতকাল রাজধানীতে এ রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়। এ সময় সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের ডিরেক্টর হাকান আলতিনিসিক, জেনারেল ম্যানেজার-করপোরেট সেলস আসগার হোসেন, সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট ফারহান আজহার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত