নবম অধ্যায় : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
২০. আমাদের দেশে একজন পুলিশ কর্মকর্তার বিপরীতে কতজন সেবাপ্রার্থী?
ক. ১৪০০ জন খ. ১৩০০ জন
গ. ১২০০ জন ঘ. ১১০০ জন
২১. বাংলাদেশে সন্ত্রাসকে কী হিসেবে বিবেচনা করা হয়?
ক. একটি সামাজিক ব্যাধি খ. একটি সামাজিক অসংগতি
গ. একটি সামাজিক অবক্ষয় ঘ. একটি সামাজিক বিচ্যুতি
২২. একটি রাষ্ট্রের সংখ্যালঘুরা রাষ্ট্র কর্তৃক নানাভাবে নীপিড়নের শিকার হয়। এটি কোন ধরনের সন্ত্রাস?
ক. রাজনৈতিক সন্ত্রাস
খ. আদর্শভিত্তিক সন্ত্রাস
গ. রাষ্ট্রীয় সন্ত্রাস
ঘ. অপরাধী চক্র দ্বারা সংগঠিত সন্ত্রাস
২৩. ধর্মীয় জঙ্গিবাদ কোন ধরনের সন্ত্রাস?
ক. রাজনৈতিক সন্ত্রাস
খ. আদর্শভিত্তিক সন্ত্রাস
গ. রাষ্ট্রীয় সন্ত্রাস
ঘ. অপরাধী চক্র দ্বারা সংগঠিত সন্ত্রাস
২৪. পাহাড়ি অঞ্চলে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কোনটি?
ক. সন্ত্রাস খ. সাম্প্রদায়িক দাঙ্গা
গ. চোরাচালান ঘ. বন ও গুল্ম, ধ্বংস করা
২৫. সুবিধাবঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে
i. সেবাবঞ্চিত এলাকাসমূহে সেবার মান বাড়াতে হবে
ii. নতুন পেশা গ্রহণের মাধ্যমে সন্তান উৎপাদন থেকে বিরত রাখতে হবে
iii. খাদ্য নিরাপত্তা নিশ্চত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরিফাদের আট ভাইবোনের সংসার এবং সিথীরা দুই ভাইবোন। আরিফাদের পরিবারে প্রায় খাবারে অভাব দেখা দেয় এবং সংসারে অভাব লেগে থাকে। আরিফার ভাইবোনরা লেখাপড়ার ভালো সুযোগ
পায় না। পক্ষান্তরে সিথী ও তার ভাই লেখাপড়ার ভালো সুযোগ পাচ্ছে এবং তাদের সংসারে সর্বদা সচ্ছলতা বিরাজ করছে।
২৬. আরিফাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করছে?
ক. জনসংখ্যা খ. নিরক্ষতা
গ. দারিদ্র্য ঘ. সচেতনতার অভাব
২৭. উক্ত সমস্যাটি সমাধানকল্পে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করা উচিত?
ক. উচ্চ জন্মহার রোধ খ. জনসংখ্যার পুনর্বণ্টন
গ. জনসংখ্যা রপ্তানি ঘ. আয় পুনর্বণ্টন
২৮. বাংলাদেশের মানুষ অনগ্রসরতার কারণ
i. জনসংখ্যাধিক্য ii. নিরক্ষরতা
iii. বেকারত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৯. সিডও সনদের মূল বৈশিষ্ট্য হলো
i. নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল
ii. নারীর আইনগত অধিকার নিশ্চিত করে
iii. নারীর প্রতি বৈষম্যের প্রতিবন্ধক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায়
i. মৃত্যুহার হ্রাস
ii. জনসংখ্যা সমস্যা
iii. বাল্য বিবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
২০. ক, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. খ
