গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চারটি উপশাখা গতকাল ঢাকার বালুঘাট বাজার, নারায়ণগঞ্জের আতলাপুর, নাটোরের জোনাইল বাজার ও সিরাজগঞ্জের বেলকুচিতে উদ্বোধন করা হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
