বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির নতুন এমডি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯ পিএম

প্রকৌশলী সাইদ একরাম উল্লা গত সোমবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। তিনি আগের এমডি কাজী আবসার উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (উৎপাদন) দায়িত্বে ছিলেন।

সাইদ একরাম উল্লা ১৯৯০ সালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালের জুলাইয়ে বিউবোতে সহকারী প্রকৌশলী পদে যোগ দন। পরে তিনি বিউবোর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বিউবোর পরিচালক (ক্রয়), উপপরিচালক (নকশা ও পরিদর্শন-১), বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে উপবিভাগীয় প্রকৌশলী এবং ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যে বিদ্যুৎকেন্দ্র প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত