উড়োজাহাজে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ এএম

যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছে। খবর সিএনএনের।

গত বুধবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্র্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যরা বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করে।

পুলিশ আরও বলেছে, অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ইউনাইটেড এয়ারলাইনসের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর বিমানের ক্রুরা ওই নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এ ছাড়া সঙ্গে সঙ্গে অভিযোগের বিষয়টি স্থানীয় কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়। মামলা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত