সাভারে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০ এএম

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ইমান্দিপুর ও হেমায়েতপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। জরিমানাও করা হয় এক বাড়ির মালিককে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদুর রহমান বলেন, তিতাস কর্তৃপক্ষের লোকজন সঙ্গে নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত