জহির হাসানের ‘বিম্ব যেটুকু দেখায়’, বিষয় উৎপলকুমার বসু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৭ পিএম

কবি জহির হাসানের নতুন বই আসছে এবারের একুশে বইমেলায়। উৎপলকুমার বসুর সাক্ষাৎকার, কবিতা, স্মৃতিচারণ ও প্রাসঙ্গিক আলোচনা বইটির বিষয়বস্তু; শিরোনাম ‘বিম্ব যেটুকু দেখায়’।

‘বিম্ব যেটুকু দেখায়’ প্রকাশ করছে বৈভব। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ১৬০ পৃষ্টার বইটির দাম রাখা হয়েছে ৩৭০ টাকা।

বইটি নিয়ে জহির হাসান বলেন, ‘উৎপল ও উৎপলের কবিতা নিয়া নানা আগ্রহ আমাদের অনেকের মধ্যে আজও আছে। ব্যক্তি উৎপল ও কবি উৎপলের গতায়ত, তার কবিতার নানা অনুৎঘাটিত দিক, তার কবিতা নিয়া নানা ভাবনা-সংকেত ও মায়ার জগৎ তার কবিতার দিকে টানি রাখে। আরও আরও অনেক অজানা দিগন্ত যা একজন কবির বিষয় আশয় হয়- তার কিছু কিছু উৎসমুখ জানতে এই বহিখানি আপনার উৎপলে আগ্রহ উসকা্য় দিতে পারে।’

বইটিতে ব্যবহৃত স্কেচ করেছেন হিরণ মিত্র ও যোগেন চৌধুরী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত