‘কুল মুকুল’খ্যাত আর জে মুকুল গানের সঙ্গে সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরেই। আর জে থেকে গায়ক হওয়া মুকুল এবার নিয়ে এলেন তার নতুন গান। তার গাওয়া ‘তোমাতেই শুরু তোমাতেই শেষ’ নামের গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
আর জে মুকুল বলেন, ‘রেডিও উপস্থাপনার পাশাপাশি শখের বশেই গান করি। এটা আমার প্রথম মিউজিক ভিডিও। প্রতি মাসেই একটি করে গান রিলিজ দেবার চেষ্টা করব। আশা করি দর্শকেরা সাড়া দেবেন।’
রাজীবুল ইসলাম রাজুর কথায় সুর করেছেন খায়েম আহমেদ ও মুকুল, গিটারে ছিলেন সেলিম হায়দার, মিউজিক করেছেন খায়েম আহমেদ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আফসানা ও মুকুল।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশরাফ শিশির। চিত্রগ্রহণ করেছেন সি এম মামুন, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন মো. সামিউল আলম। শিল্প নির্দেশনায় ছিলেন সাদ্দাম শান্ত।
ডিজি সুগার লিমিটেড এর প্রযোজনায় নির্মিত মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল ‘Mukul's tea stall’ এ।
