ট্রেন থেকে ফেলে যুবককে ‘হত্যার চেষ্টা’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭ এএম

নাটোরে চলন্ত ট্রেন থেকে ফেলে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নাটোর রেলস্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফয়সাল (২০) নামে আহত ওই যুবক বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নড়াইলের হাচলাকালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ফয়সালকে কে বা কারা খুলনাগামী চলন্ত ট্রেন সীমান্ত এক্সপ্রেস থেকে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত