বউয়ের পা টিপে দিচ্ছে ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্ত!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৪ পিএম

বলিউডের ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্ত। তবে যতই বিতর্ক থাকুক না কেন, সঞ্জয় দত্তর অনুরাগীর সংখ্যাও কিন্তু কম না। ‘মুন্না ভাই’কে সবসময় ভালোবাসায় ভরিয়ে রাখেন ভক্তরা। তাই তো যখন সঞ্জয় দত্ত-র ক্যানসার আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল তখন চোখে পানি এসেছিল অনেকেরই।

সঞ্জয় দত্ত আর মান্যতার জুটি নিয়েও কম চর্চা হয় না। অসম বয়সের জুটি হলেও ভালোবাসার কোনও খামতি নেই সেখানে। শুক্রবার মান্যতা বিবাহবার্ষীকি উপলক্ষে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেল বউয়ের পায়ের পাতা টিপে দিচ্ছেন সঞ্জয় দত্ত। আর রিল্যাক্স করে বসে আছেন মান্যতা। ভিডিওটি নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও শেয়ার করে মান্যতা লেখেন, ‘আমার জীবনের সেরা দিনগুলো তোমার সাথে কাটানো। হ্যাপি অ্যানিভার্সারি’। সঞ্জয়-মান্যতার ভালোবাসা মাখানো এই বিশেষ মুহূর্তে ভিডিওতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের। অবশ্য ভিডিও নিয়ে ট্রোল করার সুযোগও ছাড়েননি কেউ কেউ।

‘বউয়ের কাছে তাহলে সবাই জব্দ’, লিখেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। আরেকজন লিখেছেন, ‘বাবা এত মদ খেয়েছে যে চোখ খুলতে পারছে না’।

২০০৮ সালে নিজের চেয়ে বয়সে ১৯ বছরের ছোট মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। তাদের যমজ সন্তান রয়েছে শরণ আর ইকরা। সদ্য ১১ বছরে পা দিয়েছে তারা। বিয়ের বছরখানেক পরেই জেলে যেতে হয় সঞ্জয়কে। সেই সময় একাই দুই সন্তানকে মানুষ করেছিলেন মান্যতা। এমনকি, সঞ্জয় ক্যানসার আক্রান্ত হলেও চিকিৎসার প্রতিটা ধাপে পাশে পেয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত