ম্যানইউর আবার ড্র

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও সাউদাম্পটনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগে টানা দ্বিতীয় ড্র ম্যানইউয়ের। ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ম্যাচ খেললেও গোল পাননি। অবশ্য দ্বিতীয়ার্ধে তার একটি গোল অফসাইডে বাতিল হয়। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২১ মিনিটে জাডন সানচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোলটি করেন সানচো। বিরতির আগ মুহূর্তে রোনালদোর ক্রসে পাওয়া বল জালে জড়ান পগবা। কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভের সময়ই পর্তুগিজ ফরোয়ার্ড অফসাইডে থাকায় গোল হয়নি। ৪৮ মিনিটে গোল শোধ দেন চে এডামস। ২৪  ম্যাচে ৪০ পয়েন্টে পাঁচে ম্যানইউ। ২০০৮-০৯ মৌসুমে সাত ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। সেই গোলশূন্যতার পর এবার এ নিয়ে ছয় ম্যাচে গোল পেলেন না রোনালদো। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত