অসময়ে চুল পাকা ঠেকাবেন যেভাবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ পিএম

চুলের রঙের মূল কারিগর মেলানিন রঞ্জক। মস্তিষ্কের স্টেম কোষ পরিণত হয়ে এই মেলানিন উৎপাদনকারী কোষ তৈরি করে। কিন্তু কোনোভাবে যদি মেলানিনের পরিমাণ কমতে থাকে বা মেলানিন তৈরি বন্ধ হয়ে যায় তখন চুল সাদা হতে শুরু করে। পাকা চুলের জন্য জিনের ভূমিকাও কিছুটা রয়েছে। জেনে রাখুন অকালে চুল পাকা ঠেকাতে করণীয়

শরীরে পুষ্টি ঠিক রাখুন : আপনার শরীর ঠিকমতো পুষ্টি পাচ্ছে কি না তা খেয়াল রাখুন। কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে। যদি শরীরে কপার, ভিটামিন-বি, আয়োডিন, আয়রন ও ওমেগা-থ্রি-এর অভাব হয়, তাহলে চুল পাকতে শুরু করে।

বেশি মসলাযুক্ত খাবার বন্ধ করুন : তেল ও মসলা বেশি থাকা খাবার, প্যাকেটজাত খাবার, জাংকফুড বেশি খেলে চুল পাকতে পারে। এজন্য সঠিক ডায়েট মেনে চলুন। সবুজ শাকসবজি, ফল, পুষ্টিকর খাবার পরিমাণমতো খেলে চুলে পাক ধরা কমবে। যে ধরনের খাবারে ভিটামিন-বি ১২, জিংক, কপার, ভিটামিন-সি রয়েছে সেগুলো রাখুন নিয়মিত খাদ্যতালিকায়।

মানসিক চাপ : যেকোনো ধরনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন। মানসিক চাপ চুল পাকা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত উদ্বেগ থেকে হরমোন ক্ষরণে ভারসাম্যের অভাব হয়। তখন নানান সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ কমানোর জন্য যোগাসন বা ধ্যান করতে পারেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলেও মন শান্ত হয়।

ধূমপান বন্ধ করুন : বেশি সিগারেট খেলে মেলানিন উৎপাদন ব্যাহত হয়। ফলে চুলে পাক ধরতে শুরু করে। তাই সিগারেট খাওয়া বন্ধ করুন। অ্যানিমিয়া, কোষ্ঠকাঠিন্য, হরমোনের গোলমাল বা জিনগত কারণেও চুলে তাড়াতাড়ি পাক ধরতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত