হাফেজ হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামের হাফেজ আহম্মেদ হত্যাকান্ডের মূলহোতা তার বড় ভাই আব্দুল মালেককে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লালমাই উপজেলার কলমিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত শুক্রবার সকালে এক শতাংশ জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হন ছোট ভাই  হাফেজ।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশি অভিযানে হত্যাকা-ের মূলহোতা আব্দুল মালেককে লালমাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত