জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিন, সিন্ডিকেট, সিনেট, শিক্ষা পর্ষদ, অর্থ কমিটির মতো পর্ষদগুলোর নির্বাচিত প্রতিনিধিরা মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব পদের নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
গতকাল শনিবার সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
