মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের পার্টি চলাকালে লস অ্যাঞ্জেলেসের ‘দা নাইস গাই’ রেস্তোরাঁর বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
শনিবার রাতে জাস্টিন বিবারের তারকাবহুল কনসার্টের আফটার পার্টি চলছিল। রাত পৌনে তিনটের দিকে লাল ফেরারিতে আসা একদল যুবকের সঙ্গে বচসা হয় কোডাকের। এরপরই গোলাগুলির ঘটনা ঘটে। খবর: হলিউড লাইফ
হলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, ‘দা নাইস গাই’ রেস্টুরেন্টটির দেয়াল ভেদ করেও বেশ কিছু গুলি ভেতরে ঢুকেছে। সব মিলিয়ে মোট ১০ রাউন্ড গুলি হয়েছে। একটি গুলি কোডাকের পায়ে এসে লাগে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন ১৯ বছর বয়সী কোডাকের একজন বন্ধুও আছেন। কোডাকের অটোগ্রাফ নিতে এসে ৬০ বছর বয়সী অপর এক ব্যক্তিও গুলিবিদ্ধ হন।
চিকিৎসকেরা জানিয়েছেন, র্যাপার কোডাক ব্ল্যাকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে।
পার্টিতে হেইলি বিবার, কোহল কার্দাশিয়ান, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টবি ম্যাগুয়ার, জেফ বেজো, লরেন স্যানচেজ, অ্যান্থরি রামোস, টনি গনজালেজসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।
গুলি চলবার জেরে গোটা এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
