অর্থ পাচার নিয়ে আইএফআইসি ব্যাংকের প্রশিক্ষণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পিএম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি ওয়েবিনারে এ কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা শাহ মো. মঈনউদ্দিন। দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডিজিএম মোহাম্মদ মহসিন হোছাইনি, ডিজিএম সৈয়দ কামরুল ইসলাম, জয়েন্ট ডিরেক্টর জোবায়দা আফরোজ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত