ইতালিয়ান লিগ সিরি আ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে এসি মিলান।
রবিবার সাম্পদরিয়াকে ঘরের মাঠে ১-০ গোলে হারায় দলটি। সুবাদে ইন্তার মিলানকে পেছনে ফেলে উঠে যায় শীর্ষে।
এসি মিলানের জয়ে একমাত্র গোলটি করেন পতুর্গিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। চলতি মৌসুমে যা তার দশম গোল।
সাম্পদরিয়া গোলরক্ষক বেশ কিছু আক্রমণ রুখেছেন। না হলে জয়ের ব্যবধান বড় হতে পারত মিলানের।
এ জয়ের সুবাদে স্টেফানো পিওলির দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্তারের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেল। শনিবার ইন্তার পয়েন্ট ভাগাভাগি করেছে নাপোলি সঙ্গে। ১-১ ড্র হয় দুই দলের ম্যাচ।
২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। এক ম্যাচ কম খেলা ইন্তার ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২৩ পয়েন্ট নিয়ে সাম্পদরিয়ার অবস্থান ১৬তম।
