বিশ্বে শনাক্ত ৪১ কোটি ছাড়াল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩১ এএম

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ লাখ ৮৪ হাজার ৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বিশ্বে মারা গেছেন আর ৮ হাজার ৩৬৭ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ৫৮ লাখ ২৮ হাজার ৫৩১ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৭৬৬ জনের। আর মারা গেছেন ৭২৯ জন। দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে নতুন করে করোনা শনাক্তহয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন। আর মৃত্যু হয়েছে ১২২ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে করোনা শনাক্তের দিক দিয়ে লাতিন আমেরিকার এই দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯২ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন আরও ৮৭৩ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৫৭৬ জন। ভারতে নতুন শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন আর মারা গেছেন ৬৫৩ জন। 

এছাড়া যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১৬৭ জন। ইউক্রেনে শনাক্ত ৩৮ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৬৫ জন। তুরস্কে নতুন শনাক্ত ৮৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ২৭২ জন। ইতালিতে শনাক্ত ৬২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১৬১ জন।

 এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৩৪ জন, কানাডায় ৬৮ জন, আর্জেন্টিনায় ১২৮ জন, গ্রিসে ৭০ জন, পোল্যান্ডে ৩৩৩ জন, ইরানে ১৩৩ জন, জাপানে ১৪২ জন, রোমানিয়ায় ১৪৪ জন, চিলিতে ৯৪ জন, মেক্সিকোতে ৫৬৪ জন এবং ভিয়েতনামে ৭৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত