টাস্কফোর্স সভায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়োগপত্র না দিলে গাড়ি চালাতে দেওয়া হবে না

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯ এএম

নিয়োগপত্র না দিলে চালককে গাড়ি চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘সড়ক আইনে গাড়ির মালিকদের চালক ও শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার বিধান রয়েছে। কিন্তু মালিকরা তা দিচ্ছেন না। আগামী দুই মাসের মধ্যেই পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। ’

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণবিষয়ক টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান টাস্কফোর্সের সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা হত্যার বিচারের দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে। গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। আমরা আশা করি, খুব শিগগিরই, ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিলÑএগুলো বের করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত