নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৮ এএম

পঞ্চম অধ্যায় : ব্যবসায়ের আইনগত দিক

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ঢাকার শনির আখড়ার বাসিন্দা হাবিবুর রহমান একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনার সময় ঝুঁকি এড়ানোর জন্য একটি বীমা করেন।

১৫. উদ্দীপকে কে বীমাগ্রহীতা হবেন?

ক. উৎপাদনকারী              খ. সরবরাহকারী

গ. আমদানিকারক             ঘ. বন্দর কর্তৃপক্ষ

১৬. উদ্দীপকের ব্যবসাটি বীমা করার ফলেÑ

র. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে                রর. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে

ররর. ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা থাকবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

১৭. খ্যাতনামা কোনো কোম্পানির নাম ব্যবহার এবং পণ্য তৈরি, বিক্রি ও বিতরণ করার অধিকারকে কী বলে?

ক. পেটেন্ট             খ. ট্রেডমার্ক   গ. ফ্র্যাঞ্চাইজিং   ঘ. কপিরাইট

১৮. কয়টি কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়?

ক. দুইটি খ. তিনটি     গ. চারটি          ঘ. পঁাঁচটি

১৯. ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি হলোÑ

র. বন্যা  রর. চুরি-ডাকাতি   ররর. অতিবৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

২০. কোনটি পণ্য প্রতীক বহির্ভূত?

ক. ডিভাইস              খ. ব্র্যান্ড    গ. শিরোনাম     ঘ. মোড়ক

২১. সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?

ক. ট্রেড মার্ক  খ. কপিরাইট    গ. সার্ভিস মার্ক  গ. পেটেন্ট

২২. হারুন বেপারী চাঁদপুর পৌর এলাকায় একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় শুরু করলেন। তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে?

ক. জেলা প্রশাসক             খ. থানা নির্বাহী কর্মকর্তা

গ. পৌর কর্তৃপক্ষ              খ. জেলা পরিষদ

২৩. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্যে কোন প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে?

ক. বিটাক               খ. বিএসটিআই   গ. বেসিক   ঘ. শিল্প সংস্থা

২৪. যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ারের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে?

ক. বিনিয়োগ     খ. বীমা       ঘ. সঞ্চয়      ঘ. মূলধন

২৫. জীবন বীমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?

ক. বীমা গ্রহীতার নিশ্চিতভাবে প্রিমিয়াম দেবে বলে       

খ. ক্ষতির প্রত্যক্ষ নিশ্চয়তা আছে বলে

গ. বীমা দাবি পাওয়ার নিশ্চয়তা আছে বলে                 

ঘ. কিস্তি অনুসারে বৃত্তি পাওয়া নিশ্চিত বলে

২৬. বাংলাদেশে মেধা সম্পদ দিবস কত তারিখে পালিত হয়?

ক. ২৬ মে              খ. ২৮ এপ্রিল    গ. ২৭ এপ্রিল      ঘ. ২৬ এপ্রিল

২৭. কপিরাইট চুক্তিতে উল্লেখ থাকেÑ

র. মেয়াদ               রর. রেজিস্ট্রেশন     ররর. রয়েলটির পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

২৮. শমীর আহমেদ একটি বই লিখে তা বাজারে বিক্রয় করছেন। তার বইয়ের চাহিদা বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে বইটির চাহিদা কমে যাওয়ায় তিনি বেশ ক্ষতিগ্রস্ত হন। পরে খোঁজ নিয়ে জানা গেল প্রকাশক নিজেই অপেক্ষাকৃত কম দামে বইটি বাজারে বিক্রি করছেন। লেখক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পেলেন না। শমীর আহমেদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ কী?

ক. বইয়ের চাহিদা কমে যাওয়ায়

খ. বইয়ের কপিরাইট চুক্তি না করা

গ. বাজারে কম দামে বই পাওয়া

ঘ. প্রকাশক কর্তৃক অসদুপায় অবলম্বন করা

২৯. পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?

ক. দুই জন             খ. পাঁচ জন    গ. সাত জন   ঘ. দশ জন

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব তারিক তার স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও এক ভাইকে নিয়ে একত্রে বসবাস করেন। তিনি পরিবারের সব সদস্যের বীমা করতে চাইলেন। কিন্তু বীমা কোম্পানি একজন ছাড়া সবার বীমা করল।

৩০. বীমা কোম্পানি কার বীমা করতে অস্বীকৃতি জানাল?

ক. স্ত্রী      খ. কন্যা     গ. পুত্র    ঘ. ভাই

৩১. বীমা কোম্পানি জনাব তারিকের পরিবারের একজন সদস্যের বীমা না করার প্রধান কারণ কোনটি?

ক. বীমাযোগ্য স্বার্থ            খ. চূড়ান্ত সদ্বিশ্বাস

গ. ক্ষতিপূরণের শর্ত                       ঘ. প্রতিদান

উত্তর

১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. খ, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ, ৩১. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত