আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ। গতকাল সোমবার রাজধানীর ধানম-িতে আমিন মোহাম্মদ গ্রুপের করপোরেট অফিসে এই চুক্তি হয়। আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের পক্ষে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও বার্জার পেইন্টস বাংলাদেশের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবিব চৌধুরী চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন সরকারি ও বেসরকারি ঠিকাদারি কাজে বার্জার পেইন্টসের রং ব্যবহার করবে। বার্জারও আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনকে সর্বোচ্চ মান বজায় রেখে রং সরবরাহ করবে।
এসময় উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ তানভীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ইলিয়াস আমীন, আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. রাশেদুজ্জামান, হেড অব সাপ্লাই চেইন আহসান হাবীব, ব্যবস্থাপক (কমার্শিয়াল) সৈয়দ আব্দুল আজিজ জন, বার্জার পেইন্টসের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এ কে এম সাদেক নেওয়াজ, হেড (প্রজেক্ট প্রোলিংকস এক্সপেরিয়েন্স জোন) শাব্বির আহমাদ, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হাসানুজ্জামান, হেড প্রোলিংকস (বিক্রয় ও বিপণন) মো. তারিকুল ইসলাম, ম্যানেজার টেকনো কমার্শিয়াল আব্দুল্লাহ আল মাহমুদ, এরিয়া ম্যানেজার মোহাম্মদ হুমায়ূন কবির। বিজ্ঞপ্তি
