মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৭৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৩৮৪ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, গত দেড় মাসের মধ্যে করোনার দৈনিক মৃত্যুর সর্বনিম্ন সংখ্যা এটি। গত ১ জানুয়ারি এক দিনে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল বিশ্বে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৬৬৭ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৪ হাজার ৯৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৩ হাজার ৯৪০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪০ হাজার ২৪৮ জন। রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন। মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৫০৯ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৬৫২ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৬ জনে।
রাশিয়ার পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ২১৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৭৮ জনে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪৭ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লাখ ২০ হাজার ৫৮০ জনে।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ৫৭ হাজার ২৮৮ জন। মহামারী শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৩১ জন। এ পর্যন্ত মারা গেছে ৬ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭১২ জন। মারা গেছে ৫ লাখ ৯ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৩৯১ জন, মারা গেছে ৩৭৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছে ৫৭৯ জন, যুক্তরাজ্যে ৫২ জন, তুরস্কে ২৭৬ জন, ইতালিতে ১৯১ জন, ইরানে ১৪৮ জন, কলম্বিয়ায় ১৬২ জন, আর্জেন্টিনায় ৯৪ জন, ইউক্রেনে ১৪০ জন, জাপানে ১৪৩ জন এবং ইন্দোনেশিয়ায় ১১১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।
