বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৭৯ দশমিক ১৫ ভাগ। বাউবির এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪ হাজার ২০৪ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জন ছাত্র এবং ১০ হাজার ৪৩৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য িি.িনড়ঁ.ধপ.নফ ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে। গতকাল বাউবির গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।
