চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর উপাচার্য হলেন ড. রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ড. রুবানা হক দেশের স্বনামখ্যাত নারী উদ্যোক্তা। তিনি মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। ড. রুবানা ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।
