র্যাংগ্স গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে ৩৩৫/বি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত র্যাংগ্সের নিজস্ব ভবনে গত সোমবার বিশেষ দোয়া মাহফিল হয়েছে। এতে পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান; ব্যাংক ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আগত অতিথি, স্টেকহোল্ডার, র্যাংগ্স গ্রুপ অব কোম্পানিজের সকল সহ-প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিকগণ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আকতার হোসেন ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়। বিজ্ঞপ্তি
