ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কেএম রুহুল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক বাদল ভূঁইয়া ও মহিমুল হাসান শিপলু।

বুধবার দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেন। গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এই ওয়ার্ডসহ ৩৬টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত