বেনকিউ ব্র্যান্ডের বহনযোগ্য প্রজেক্টর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ এএম

ইদানীং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার বেড়ে যাওয়ায় প্রজেক্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মিটিং বা সেমিনারে প্রজেক্টর জরুরি ডিভাইস। বেনকিউ জিভি১ মডেলের প্রজেক্টরটি কফি কাপের সাইজের। প্রজেক্টরটি সহজেই বাসা, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পিকনিক, ইয়োগা ক্লাসসহ যেকোনো জায়গায় ব্যবহার করা যায়।

বেনকিউ জিভি১ প্রজেক্টরের ওজন মাত্র ৭০৮ গ্রাম। এর মধ্যে থাকা অটোমেটিক কিস্টোন খুব সহজেই পিকচার ফ্রেম স্কয়ার শেপে নিয়ে আসে। বিল্ট ইন ব্যাটারির কারণে এতে তিন ঘণ্টা ব্যাকআপ সুবিধা রয়েছে। এতে আরও থাকছে পাঁচ ওয়াট বিল্ট ইন স্পিকার, যার ফলে এটি ব্লুটুথ স্পিকার হিসাবেও অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটি ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার সাপোর্ট করে। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর ও ১ জিবি র‌্যাম। প্রজেক্টরের ওপরের অংশে আছে দুটি ভলিউম কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন ও ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড বাটন, আর বর্তমানের বেশির ভাগ ডিভাইসের মতো থাকছে ইউএসবি-সি পোর্ট। এতে কোনো ফোন ব্যবহার ছাড়াই কার্ড রিডার বা পেনড্রাইভ ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্র, ছবি বা যেকোনো কনটেন্ট দেখতে পারবেন। আছে প্রিইন্সটল্ড স্মার্ট টিভি অ্যাপ, যার ফলে মিউজিক, মুভি, নেটফ্লিক্স, গেমিং ও ইউটিউবের মতো যেকোনো স্ট্রিমিং কনটেন্ট উপভোগ করা যাবে। বেনকিউ জিভি১ প্রজেক্টরে থাকছে ফিফথ জেনারেশন ওয়াইফাই কানেকটিভিটি। ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াও যেকোনো কনটেন্ট দেখা যাবে। সরাসরি মোবাইল ফোন, নোটবুক, ল্যাপটপ, ট্যাবলেট বা আই প্যাডে কানেক্ট করা যায়। এতে স্ক্রিন মিররিংয়ের সুযোগও রয়েছে, অর্থাৎ মোবাইলের যেকোনো কনটেন্ট এই ওয়্যারলেস প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন। বক্সে রয়েছে একটি প্রজেক্টর, কুইক স্টার্ট গাইড ও ওয়ারেন্টি কার্ড। সঙ্গে আরও থাকছে পাওয়ার অ্যাডাপ্টর প্লাগ সেট, রিমোট, পাউচ, টাইপ সি কেবল ও টাইপ সি টু এইচডি এম আই কনভারটার। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বাংলাদেশে এই প্রজেক্টরের দাম ৪২০০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত