তন্ময়ের ৯ উইকেট!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০১ এএম

বাঁহাতি স্পিনার তন্ময় আহমেদের আক্ষেপ হতেই পারে। এক উইকেটের জন্য ১০-এর মাইলফলক হলো না তার। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৯ উইকেট। তাও আবার হ্যাটট্রিকসহ। গতকাল বিকেএসপি ৩ নম্বর মাঠে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলা এই তরুণ ৭.৩ ওভারে ৩ মেডেনসহ ১৮ রানে ৯ উইকেট নিয়েছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশ পুলিশ ক্রিকেট লিগের সঙ্গে তন্ময়রা সুপার লিগের ম্যাচটি জিতেছেন ৯ উইকেটে। তন্ময়ের বিধ্বংসী বোলিংয়ে পুলিশ ৫০ ওভারের ম্যাচে ২০.৩ ওভারে মাত্র ৪৪ রানে অলআউট হয়। জবাবে ১২.৩ ওভারে ১ উইকেটেই জয় তুলে নেয় ওয়ান্ডারার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত