ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ এএম

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার শুরু হয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বন্দরনগরী সবচেয়ে বড় ক্রিকেট আসরে দুই গ্রুপে ১২ দল অংশ নিচ্ছে।  এবারের লিগটির নাম ‘মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২’। এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের লিগটির উদ্বোধন করেন সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বিশেষ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে। গতকালের ম্যাচে চট্টগ্রাম আবাহনী হারায় এফএমসি স্পোর্টকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত