বিএনপির উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এ সরকারকে অবশ্যই যেতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। একটি বড় দল হিসেবে বিএনপির বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে এগোতে হবে। বিএনপির কাছে আবেদন আপনারা সবার সঙ্গে বসেন। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামেন।
গতকাল বুধবার দুপুরে রাজধানীতে ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেনারেল ওসমানী ফাউন্ডেশনের আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
