ডুমনি বাজারে এফএসআইবিএলের এজেন্ট ব্যাংকিং

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ এএম

ঢাকার খিলক্ষেতের ডুমনি বাজারে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ডুমনি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, মো. মাসুদুর রহমান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত