মটরশুঁটির পুষ্টিগুণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ এএম

শীতকালে অনেক খাবারের সঙ্গে আবশ্যিক উপাদান হিসেবে থাকে মটরশুঁটি। এটি শুধু খেতে ভালো বা খাবারের মান বাড়ায় এমন নয়, মটরশুঁটির রয়েছে অনেক পুষ্টিগুণও। জেনে রাখুন কিছু বিষয়

বিভিন্ন ভিটামিন : মটরশুঁটিতে ভিটামিন-কে, ভিটামিন-সি, ম্যাংগানিজ, ফাইবার থাকে। ফলে খাবারে নিয়মিত মটরশুঁটি থাকলে নানা উপকার পাওয়া যায়।

হজমে সহায়তা : মটরশুঁটি খাবার হজম করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় খাবার ভালোভাবে হজম হয়, পেটও ঠিক থাকে। তাই অনায়াসেই সালাদ, স্টু, তরকারিতে দেওয়া যায় মটরশুঁটি।

আয়রন : মটরশুঁটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই কারও যদি রক্তস্বল্পতার সমস্যা থাকে, তাহলে মটরশুঁটি খাওয়া উচিত। আয়রন রক্তে লোহিত-কণিকার পরিমাণ বাড়ায়। এ ছাড়া ক্লান্তি দূর করে শক্তি জোগাতেও সাহায্য করে এটি।

রোগপ্রতিরোধ ক্ষমতা : মটরশুঁটিতে থাকা ভিটামিন-সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই চিকিৎসকরা নিয়মিত মটরশুঁটি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

চোখের উপকার : দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে মটরশুঁটি। বয়স হলে চোখের যে সমস্যা হয়, সেটা ঠেকাতেও সাহায্য করে এটি।

হৃদযন্ত্র ঠিক রাখে : হার্টের জন্যও মটরশুঁটি বিশেষ উপকারী। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হৃদযন্ত্রের রোগ ও স্ট্রোকের আশঙ্কা কমে যায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এটি।

এ ছাড়া ওজন কমাতে সাহায্য করে মটরশুঁটি। ১০০ গ্রাম মটরশুঁটিতে থাকে ৮১ ক্যালরি। কম ফ্যাট থাকায় ওজন কমাতে সাহায্য করে এটি। ত্বকের জন্যও বেশ উপকারী এটি। ভিটামিন-সি থাকায় ত্বক পুরু ও উজ্জ্বল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত